দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা ক্যালভিন ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. আফরোজা

2026-07-11T13:55:04+00:00
2026-07-11T13:55:04+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
শিক্ষা
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম 
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা ক্যালভিন ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. আফরোজা আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত ৭ জুলাই (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ড. আফরোজা আক্তার নিজেই এই গৌরবময় অর্জনের তথ্য নিশ্চিত করেন।

নতুন কর্মজীবনে পদার্পণের অনুভূতি ব্যক্ত করে আফরোজা বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। আমি দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অর্জন শুধু আমার একার নয়, এটি বছরের পর বছর কঠোর পরিশ্রম, অসংখ্য বিনিদ্র রাত, ত্যাগ, প্রার্থনা এবং অটল সংকল্পের ফল।

পারিবারিক জীবনের পাশাপাশি উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার কঠিন লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, পারিবারিক দায়িত্ব সামলানোর পাশাপাশি পিএইচডি সম্পন্ন করা আমার জীবনের সবচেয়ে কঠিন যাত্রাগুলোর একটি ছিল। অনেক সময় ক্লান্তি, আত্ম-সন্দেহ আর অনিশ্চয়তা ঘিরে ধরেছে, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি।


এই সাফল্যের পেছনে তার স্বামীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি যোগ করেন, আমার প্রিয় স্বামী তৌফিকুর রহমান হেমেলের অফুরন্ত ভালোবাসা, সমর্থন ও উৎসাহ ছাড়া এটি কোনোভাবেই সম্ভব হতো না। প্রতিটি কঠিন সময়ে তিনি আমার পাশে ছিলেন, আমার ওপর বিশ্বাস রেখেছেন এবং প্রতিটি দায়িত্ব ভাগ করে নিয়েছেন। এই অর্জন আমাদের দুজনেরই।

প্রয়াত বাবাকে স্মরণ করে আফরোজা আবেগ আপ্লুত হয়ে বলেন, অমার প্রিয় বাবাকে আজ খুব মিস করছি। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনিই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার প্রতিটি অর্জনের সঙ্গে তার স্বপ্নের একটি অংশ জড়িয়ে আছে।

এছাড়াও তিনি তার পরিবার, নজরুল বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আশরাফুল আলম, মাসুদ রানা, আলভি রিয়াসাতসহ সব মেন্টরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. আফরোজা আক্তার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা ‘চুংনাম জাতীয় বিশ্ববিদ্যালয়’ থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— মানব সম্পদ ব্যবস্থাপনা, সাংগঠনিক আচরণ, টেকসই উন্নয়ন এবং গ্রিন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আফরোজার একাধিক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে এবং তার গবেষণাপত্রগুলো নলেজ কমিউনিটি অ্যান্ড ইনকোয়ারি সূচিভুক্ত, সোশ্যাল সায়েন্স সাইটেশন ইনডেক্স সূচিভুক্ত এবং ‘কিইউ ১’ র‍্যাংকভুক্ত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   দক্ষিণ কোরিয়া  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  নজরুল বিশ্ববিদ্যালয়  শিক্ষার্থী 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: