খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উৎসর্গ করে ৪ টি মৌলিক গানের একটি বিশেষ সংগীত প্রকল্প প্রকাশ করেছেন বলিউড সিনেমার

2026-07-11T13:55:52+00:00
2026-07-11T14:23:04+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
আনন্দ সময়
খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ২:২৩ পিএম
গানের নতুন প্রকল্পটি প্রকাশিত হওয়ার পর থেকে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উৎসর্গ করে ৪ টি মৌলিক গানের একটি বিশেষ সংগীত প্রকল্প প্রকাশ করেছেন বলিউড সিনেমার জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও পিয়ানোবাদক আদনান সামি।

শুক্রবার (১০ জুলাই) এই প্রকল্পটি প্রকাশিত হওয়ার পর থেকে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।


চারটি গানে নেতৃত্ব, দৃঢ়তা, সহনশীলতা এবং স্মৃতিচারণের মতো বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। দীর্ঘ সংগীতজীবনে ভারতীয় শাস্ত্রীয় সংগীত, পপ ও অর্কেস্ট্রাল সুরের সমন্বয়ে নিজস্ব ধারা গড়ে তোলা আদনান সামির সংগীতভাণ্ডারে এটি একটি নতুন সংযোজন।

৩ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে আদনান সামি দক্ষিণ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ লাভ করেন। পাশাপাশি ক্যারিয়ারজুড়ে তিনি একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। নতুন এই সংগীত প্রকল্পের মাধ্যমে আদনান সামি তার দীর্ঘ সংগীতযাত্রায় আরেকটি ব্যতিক্রমী অধ্যায় যোগ করলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : ডেইলি পাকিস্তান

সময়ের আলো/মহু 


  বিষয়:   খামেনি  উৎসর্গ  আদনান সামি  গান  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: