দীর্ঘসময় রিলস দেখলে হতে পারে যেসব ক্ষতি

সময়ের আলো ডেস্ক

ফিচার

তথ্যপ্রযুক্তির রঙিন দুনিয়া অনেক মানুষকেই আসক্ত করে তোলে। বিশেষ করে রিলস দেখার প্রতি ভীষণ ঝোঁক বেড়েছে মানুষের। একটু সুযোগ পেলেই

2026-07-11T14:49:33+00:00
2026-07-11T14:51:31+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
ফিচার
দীর্ঘসময় রিলস দেখলে হতে পারে যেসব ক্ষতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ২:৫১ পিএম
স্ক্রিনের নীল আলোর কারণে অনিদ্রার সমস্যা তৈরি হয়। ছবি : সংগৃহীত
তথ্যপ্রযুক্তির রঙিন দুনিয়া অনেক মানুষকেই আসক্ত করে তোলে। বিশেষ করে রিলস দেখার প্রতি ভীষণ ঝোঁক বেড়েছে মানুষের। একটু সুযোগ পেলেই স্ক্রল চলতে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামের রিলসের পাতায়। কেউ আবার বুঁদ হয়ে থাকেন অনলাইন লুডোর নেশায়। তরুণ থেকে প্রবীণ সবাই সমানভাবে এসব পছন্দ করেন। কিন্তু দীর্ঘসময় রিলস দেখলে হতে পারে বিভিন্ন ধরনের শারিরীক ও মানসিক ক্ষতি।

বিশেষজ্ঞ চিকিৎসকরা অবশ্য এই বিষয়টিকে সম্পূর্ণ নেতিবাচকভাবে দেখছেন না। তাদের মতে, কিছু ক্ষেত্রে স্মার্টফোনের ব্যবহার প্রবীণদের মস্তিষ্কের জন্য ইতিবাচক ভূমিকাও রাখতে পারে। আত্মীয় বা বন্ধুদের সঙ্গে অনলাইনে লুডো খেলা কিংবা প্রিয়জনদের সঙ্গে ভিডিও কলে যুক্ত থাকা- এ ধরনের সামাজিক যোগাযোগ তাদের মস্তিষ্ককে সচল রাখতে এবং একাকীত্ব দূর করতে বড় ভূমিকা রাখে।

মনোবিদ ও চিকিৎসকদের মতে, সমস্যা তখনই শুরু হয়, যখন ফোন চালানোই জীবনের একমাত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ঘণ্টার পর ঘণ্টা রিলস বা শর্ট ভিডিও স্ক্রল করা মোটেও ভালো লক্ষণ নয়। এই অভ্যাসের কারণে অনেকে বিকেলের নিয়মিত হাঁটাচলা বন্ধ করে দিচ্ছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা কমিয়ে দিচ্ছেন এবং রাতের ঘুম নষ্ট করে ফোন ব্যবহার করছেন।


অতিরিক্ত স্ক্রলিং ও রিলস দেখার আসক্তি স্বাস্থ্যের ওপর মারাত্মক খারাপ প্রভাব ফেলে। দীর্ঘ সময় এক জায়গায় বসে স্ক্রিন দেখার ফলে শারীরিক সক্রিয়তা কমে যায়, যা স্থূলতা বা হাড়ের জয়েন্টের সমস্যা বাড়িয়ে দেয়।

স্ক্রিনের নীল আলো মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়। ফলে, রাতে সময়মতো ঘুম আসে না, অর্থাৎ অনিদ্রার সমস্যা তৈরি হয়।

শর্ট ভিডিও ক্রমাগত দেখার কারণে কোনো গভীর বা দীর্ঘ বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা ধীরে ধীরে লোপ পায়।

অনবরত ভিডিও দেখায় সাময়িক আনন্দ মিললেও, দিনশেষে অবচেতন মনে এক ধরনের একাকীত্ব, শূন্যতা ও খিটখিটে মেজাজ তৈরি হয়।

প্রযুক্তির ব্যবহার অবশ্যই থাকবে, তবে তা যেন আসক্তিতে রূপ না নেয়। শরীর ও মন সুস্থ রাখতে নিয়মমতো ঘুমাতে হবে, বাইরে হাঁটাচলা করতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, বই ও গাছপালার সঙ্গে সময় কাটাতে হবে।

সময়ের আলো/মহু


  বিষয়:   রিলস  অনলাইন  লুডো  ক্ষতি  সময়ের আলো 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: