মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তিশা পরিবহনের একটি বাসের। এতে

2026-07-11T15:13:13+00:00
2026-07-11T15:13:13+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:১৩ পিএম 
দুর্ঘটনা কবলিত তিশা পরিবহন। ছবি : সমেয়র আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তিশা পরিবহনের একটি বাসের। এতে বাসটির চালক ও সহকারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম বাইপাস এলাকার চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি বিএসআরএম বাইপাস এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নিতে যায়। এ সময় কাভার্ড ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করলে সেটির একটি অংশ ভেঙে বাসের চাকায় আটকে যায়। এতে বাসটি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক-সহকারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাস ও ভেঙে পড়া গাছপালা মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, হঠাৎ কাভার্ড ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় বাসের চাকার সঙ্গে সেটির সামনের অংশ আটকে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একপাশে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। বাসের ভেতরের প্রায় ১০ জন যাত্রীর শরীরের বিভিন্ন স্থান কেটে গেছে। আমরা স্থানীয়রা মিলে তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি ইউনিট এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাদিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বাসটি গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় মহাসড়কে গাছ ভেঙে পড়ে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। দ্রুত ক্ষতিগ্রস্ত বাস ও গাছপালা সরিয়ে নেওয়ায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মিরসরাই  নিয়ন্ত্রণ হারিয়ে  গাছ  বাস  ধাক্কা  চালক  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: