চান্দিনায় প্রবাসীর বাসার থেকে স্বর্ণালংকার চুরি

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের তালা ভেঙে, আলমারি ও ওয়্যারড্রব ভেঙে

2026-07-11T15:27:57+00:00
2026-07-11T15:27:57+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চান্দিনায় প্রবাসীর বাসার থেকে স্বর্ণালংকার চুরি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:২৭ পিএম 
আলমারি ও ওয়্যারড্রব ভাঙা অবস্থায় রয়েছে। ছবি : সময়ের আলো
কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার গ্রামে এক সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের তালা ভেঙে, আলমারি ও ওয়্যারড্রব ভেঙে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার ও রূপার গহনা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার মাইজখার গ্রামে সিঙ্গাপুর প্রবাসী সাদ্দাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

Advertisement
প্রবাসী সাদ্দাম হোসেনের বাবা মহরম আলী জানান, তার ছেলে সাদ্দাম হোসেন সিঙ্গাপুরে থাকেন। ছেলে-পরিবার আলাদা ঘরে বসবাস করলেও ঘটনার দিন তার ছেলের বউ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে দরজা খুলতে গিয়ে দেখেন বাইরে থেকে শিকল লাগানো। পরে ডাকাডাকি করলে অন্য ছেলের বউ এসে দরজা খুলে দেন।


এরপর ছেলের ঘরে গিয়ে তিনি দেখতে পান ঘরের দরজা খোলা এবং আলমারি ও ওয়্যারড্রব ভাঙা অবস্থায় রয়েছে। সেখান থেকে তিনটি সোনার আংটি, দুটি সোনার গলার চেইন, দুই জোড়া সোনার কানের দুল এবং একটি রূপার কোমরের বিছা চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   চান্দিনা  প্রবাসী  বাসা  স্বর্ণালংকার চুরি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: