ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে তুরস্ক সরাসরি যুদ্ধে জড়াবে না। গত কয়েকদিন ধরে ইসরায়েল ও তুরস্কের কর্মকর্তাদের মধ্যে

2026-07-11T16:09:15+00:00
2026-07-11T16:09:15+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হাকান ফিদান
ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:০৯ পিএম 
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সংগৃহীত ছবি
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে তুরস্ক সরাসরি যুদ্ধে জড়াবে না। গত কয়েকদিন ধরে ইসরায়েল ও তুরস্কের কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এরমধ্যে তিনি এমন কথা জানালেন। 

তার্কিস মন্ত্রী বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সঙ্গে কিছু ব্যক্তি নির্বাচনের আগে এমন উত্তপ্ত কথা বলেন যেন নির্বাচনে ভালো করতে পারেন। কিন্তু নেতানিয়াহুর এসব কথার ফাঁদে তারা পা দেবেন না। কারণ তাদের ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কোনো প্রয়োজন নেই।


শনিবার (১১ জুন) দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, আমি মনে করি ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো কারণ আছে। আমি আগেই বলে আসছি, যখনই নির্বাচনের সময় ঘনিয়ে আসে আমি যখনই ইসরায়েলি সরকারি ও বিরোধী রাজনীতিকদের থেকে এ ধরনের হুমকিমূলক কথা শুনে থাকি। যদিও সব বিরোধী রাজনীতিকরা এমন কথা বলেন না। আল্লাহকে ধন্যবাদ ইসরায়েলে এখনো কিছু বোধসম্পন্ন ও বুদ্ধিমান মানুষ আছে। 

তাদের সবাই নেতানিয়াহু ও তার কিছু লোকের মতো নয়। কিন্তু নেতানিয়াহু ও তার কাছের মানুষদের নির্বাচন ঘনিয়ে আসলে শত্রুর প্রয়োজন হয়। তারা হামাস হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এখন তাদের আরেকটি শত্রু দরকার। আর অনেক ইসরায়েলি রাজনীতিবিদের জন্য নতুন শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ইসরায়েল  তুরস্ক  যুদ্ধ  হাকান ফিদান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: