বরিশালে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শুভেচ্ছা জানিয়ে মিছিল

বরিশাল ব্যুরো

সারাদেশ

আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত বরিশাল। এরই মধ্যে প্রস্তুতি সভা, আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী

2026-07-11T20:07:17+00:00
2026-07-11T20:08:42+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শুভেচ্ছা জানিয়ে মিছিল
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:০৭ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৮:০৮ পিএম
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বরিশালে আনন্দ মিছিল। ছবি : সময়ের আলো
আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত বরিশাল। এরই মধ্যে প্রস্তুতি সভা, আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে বরিশাল সদর উপজেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

এর পরপরই আনন্দ ও শুভেচ্ছা জানিয়ে মিছিল করে বরিশাল মহানগর বিএনপির মীর জাহিদুল কবির জাহিদ। এসময় ঢোল, বাদ্য বাজিয়ে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে মিছিল বের হয়।


এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, সদস্য সচিব আব্বাস উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। 

নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আসার খবরে সমস্ত নেতাকর্মী উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের।

সময়ের আলো/মহু


  বিষয়:   বরিশাল  প্রধানমন্ত্রী  আগমন  শুভেচ্ছা  মিছিল  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: