এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝপথ থেকে ঘুরিয়ে এনে স্থানীয় সংসদ

2026-07-12T01:16:34+00:00
2026-07-12T01:19:13+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:১৬ এএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১:১৯ এএম
নেতাকর্মীদের নিয়ে ফেরিতে উঠছেন এমপি হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝপথ থেকে ঘুরিয়ে এনে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে ওঠানোর ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফেরি মহানন্দার মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর ঢাকা থেকে গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এরপর মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা হয়। সেখানে এমপি তার নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠার পর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।

ঘাটের ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, প্রথমে ফেরির মাস্টার তাকে জানিয়েছিলেন, ফেরি নির্ধারিত সময়ে ছাড়বে না। পরে আবার বিকেল সাড়ে ৩টায় ছাড়ার কথা জানান। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরিটি আবার চেয়ারম্যান ঘাটে ফিরে আসে এমপি আব্দুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য। তার ভাষ্য, হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি।


ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে। ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার তাকে জানান যে ঘাটে এমপি এসেছেন এবং তাকে নিতে ফেরি ঘুরিয়ে আনতে হবে। পরে নির্দেশনা অনুযায়ী ফেরি চেয়ারম্যান ঘাটে ফিরে গিয়ে এমপিকে নিয়ে পুনরায় নলচিরার উদ্দেশে যাত্রা করে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   এমপি  হান্নান মাসউদ  মাঝনদী  ঘাটে ফিরল  ফেরি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: