২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটি গোলে অবদান রেখে বিশ্বকাপের ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল ও ২ অ্যাসিস্ট করে মোট ১০টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ৭ গোল ও ৩ অ্যাসিস্ট মিলিয়ে ১০টি গোলে অবদান রেখেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।
এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে দুই ভিন্ন আসরে ১০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখার কীর্তি গড়লেন মেসি।
বিশ্বকাপে দুই ভিন্ন আসরে ১০ বা তার বেশি গোলে অবদান রাখা ফুটবলাররা
কিলিয়ান এমবাপে — ২০২২ (১০), ২০২৬ (১১)
লিওনেল মেসি — ২০২২ (১০), ২০২৬ (১০)
দুই বিশ্বকাপজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে ইতিহাসের বিশেষ এক উচ্চতায় জায়গা করে নিয়েছেন মেসি ও এমবাপে। তবে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার আরও ম্যাচ বাকি থাকায়, চলতি আসরে নিজের গোলে অবদানের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে মেসির সামনে।
সময়ের আলো/আরবিএন