ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী এবং ‘নাইটিঙ্গল অব সাউথ ইন্ডিয়া’ হিসেবে পরিচিত এস জানকী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ‘জানকী আম্মা’ নামেও তিনি ব্যাপক পরিচিত ছিলেন।
শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে ভারতের মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বয়সজনিত নানা জটিলতার সঙ্গেও তিনি লড়াই করছিলেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নাতনি অপ্সরা ভাইদুলা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এই তথ্য জানান।
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি এই শিল্পীর কর্মজীবন ছয় দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল। এই দীর্ঘ সময়ে তিনি তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় ২০ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন।
এ বিপুলসংখ্যক গানের মাধ্যমে এস জানকী ভারতের অন্যতম সর্বাধিক গান গাওয়া প্লেব্যাক শিল্পী হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
সময়ের আলো/আরবিএন