কুড়িলে ট্রেনের ধাক্কায় চাকরিপ্রার্থী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে

2026-07-12T11:40:34+00:00
2026-07-12T11:40:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িলে ট্রেনের ধাক্কায় চাকরিপ্রার্থী যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৪০ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানান, সকালে তিনি নিজের কাজের উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোড রেলগেট এলাকার রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। রাকিব মাথায় ছাতা দিয়ে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রাকিবের পকেটে থাকা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তার বাবা মফিজুল ইসলাম জানান, তাদের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামে। রাকিব এলাকার একটি কলেজ থেকে সদ্য অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। তিনি গ্রাম থেকে একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   কুড়িল  ট্রেন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: