যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে স্বর্ণালংকার-টাকা লুট

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজ বাসা থেকে শহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার

2026-07-12T13:26:33+00:00
2026-07-12T13:26:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে স্বর্ণালংকার-টাকা লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:২৬ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজ বাসা থেকে শহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ীর দনিয়া রসুলপুর এলাকার একটি সাততলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, নিহত শহিদা বেগম তার ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে ওই বাসায় থাকতেন। বিল্লাল হোসেন মালয়েশিয়া প্রবাসী। শারমিন একটি ডেন্টাল ক্লিনিকে চাকরি করেন।

তিনি জানান, শনিবার রাতে শারমিন কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখেন, বাসার জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং তার শাশুড়ি রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে রয়েছেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।


এসআই রফিকুল ইসলাম বলেন, নিহতের গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা নেওয়ার চেষ্টা করে। ওই নারী তাদের দেখে ফেলায় গলার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।

তিনি আরও জানান, নিহতের গলার চেইন, কানের দুল এবং নগদ ৫ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শহিদা বেগমের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামে। তার স্বামী মৃত শফিকুল ইসলাম সরকার।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   রাজধানী  যাত্রাবাড়ী  দনিয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: