জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ দেশজুড়ে শোক পালনের ঘোষণা

2026-07-12T13:44:45+00:00
2026-07-12T13:44:45+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
রাজনীতি
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক পালন করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১:৪৪ পিএম 
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ দেশজুড়ে শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার (১২ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। 

কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। 

এর আগে রোববার ভোরে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। মৃত্যুকালে পাঁচবারের এই সংসদ সদস্যের বয়স হয়েছিল ৯৪ বছর। তার জানাজা বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর সংসদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী প্রয়াত নেতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, ছাত্রজীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধীনতা সংগ্রামে তার অনন্য ভূমিকা ছিল। তিনি সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস ছিলেন এবং তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও অভিভাবককে হারাল।


শোক প্রকাশের পাশাপাশি দেশের বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে কথা বলেন রিজভী। চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। 

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, অধ্যাপক আমিনুল হক এবং স্বেচ্ছাসেবক দল নেতা ডা. জাহিদ হোসেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জমির উদ্দিন সরকার  মৃত্যু  সোমবার  শোক পালন  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: