পাকুন্দিয়ায় নৌকাডুবি, শ্রীপুর থেকে মরদেহ উদ্ধার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষক সিরাজ উদ্দিনের (৬৫) মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে গাজীপুর

2026-07-12T14:02:25+00:00
2026-07-12T21:37:38+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
পাকুন্দিয়ায় নৌকাডুবি, শ্রীপুর থেকে মরদেহ উদ্ধার
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৯:৩৭ পিএম
সিরাজ উদ্দিন। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষক সিরাজ উদ্দিনের (৬৫) মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।  

সিরাজ উদ্দিন মোড়ল পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিন মোড়লের ছেলে। তিনি গত শুক্রবার (১০ জুলাই) সকালে নদীতে তলিয়ে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাযোগে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নিজ জমিতে কৃষিকাজ করতে যান সিরাজ উদ্দিন মোড়ল। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদের তীরে নৌকাটি পাওয়া গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু দুদিন অভিযান চালিয়েও তার খোঁজ পায়নি। রোববার সকালে শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে।  

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল রহমান জানান, সকাল ৭টার দিকে শ্রীপুরের বরমি থেকে মরদেহটি উদ্ধারের খবর পেয়েছেন তিনি। মৃতের স্বজনরা সেখানে গিয়েছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   পাকুন্দিয়া  নৌকাডুবি  শ্রীপুর  মরদেহ উদ্ধার  কিশোরগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: