নিখোঁজের দুদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে

2026-07-12T14:10:18+00:00
2026-07-12T14:10:18+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের দুদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ২:১০ পিএম 
নিখোঁজের দুদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে আবুল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আবুল একলাশপুর ইউনিয়নের মৃত মো. বাবুলের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, আবুল হোসেনের ভাইয়েরা প্রবাসে থাকেন এবং তিনি বেকার ছিলেন। শুক্রবার রাতে বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মৃগী রোগে আক্রান্ত আবুল হোসেন শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। দুই দিন পানিতে থাকায় মরদেহ ফুলে যায়। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

সময়ের আলো/জোই


  বিষয়:   নিখোঁজ  ডোবা  যুবক  মরদেহ উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: