তালাবদ্ধ কক্ষে হাসপাতালের ওষুধ পড়ে থাকার ঘটনায় তদন্ত কমিটি গঠন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটিতালাবদ্ধকক্ষে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও চিকিৎসা-সরঞ্জাম পড়ে থাকার ঘটনাটি প্রকাশ্যে

2026-07-12T16:47:02+00:00
2026-07-12T17:02:24+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
তালাবদ্ধ কক্ষে হাসপাতালের ওষুধ পড়ে থাকার ঘটনায় তদন্ত কমিটি গঠন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৪:৪৭ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৫:০২ পিএম
তালাবদ্ধ অবস্থায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও চিকিৎসা-সরঞ্জাম। ছবি : সময়ের আলো
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি তালাবদ্ধ কক্ষে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও চিকিৎসা-সরঞ্জাম পড়ে থাকার ঘটনাটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রকৃত তথ্য উদ্ঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং অনিয়মের অভিযোগ তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর (ব্যাখ্যা) নোটিশ দিয়ে তলব করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে হাসপাতালের একটি দীর্ঘদিনের তালাবদ্ধ কক্ষে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও চিকিৎসা-সরঞ্জাম মজুত থাকার বিষয়টি উঠে আসে। অভিযোগ রয়েছে, সেখানে উল্লেখযোগ্য পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে। বিষয়টি গণমাধ্যমে আসার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ১১ জুলাই একটি অফিস আদেশ জারি করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। আদেশে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের আলোকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, সরকারি ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা দায়িত্বে গাফিলতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হলো।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম মনিরুল ইসলামকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), বিভিন্ন বিভাগের কনসালট্যান্ট, প্রধান সহকারী, সিনিয়র স্টাফ নার্স, স্টোরকিপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ১২ জুলাই (রবিবার) সকাল ১০টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ও মৌখিক বক্তব্য। 


তদন্তে বিশেষভাবে খতিয়ে দেখা হবে, দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম কেন একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল? মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাসময়ে বিধি অনুযায়ী কেন অপসারণ বা ধ্বংস করা হয়নি? সরকারি সম্পদের অপচয় বা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ঘটেছে কি না? এই সামগ্রিক ঘটনার পেছনে কারও ব্যক্তিগত অবহেলা বা দায়িত্বহীনতা রয়েছে কি না?

উপজেলা স্বাস্থ্য প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য বিভাগের এই তাৎক্ষণিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, শুধু লোক-দেখানো তদন্ত কমিটি গঠন করলেই দায়িত্ব শেষ হবে না। তদন্তে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম, গাফিলতি কিংবা সরকারি সম্পদের ইচ্ছাকৃত অপচয়ের প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি ওষুধ সংরক্ষণ, বিতরণ ও হিসাব ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

উল্লেখ্য, এর আগে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই দীর্ঘদিনের তালাবদ্ধ কক্ষটি থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম পড়ে থাকার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় অবহেলা ও অব্যবস্থাপনার মূল কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়া শুরু করল স্বাস্থ্য বিভাগ।

সময়ের আলো/জোই


  বিষয়:   হাসপাতাল  বন্ধ কক্ষ  ওষুধ  সরঞ্জাম  পাহাড়  সংবাদ প্রকাশ  তদন্ত কমিটি  বরিশাল  উজিরপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: