জমে থাকা বৃষ্টির পানিতে পায়ে সংক্রমণ হলে কী করবেন?

সময়ের আলো ডেস্ক

ফিচার

চলছে আষাঢ় মাস। অবিরাম বৃষ্টিতে ঢাকার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই জমে থাকা পানিতে হাঁটলে পায়ের সংক্রমণ বাড়তে পারে।

2026-07-12T17:06:26+00:00
2026-07-12T17:08:25+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ফিচার
জমে থাকা বৃষ্টির পানিতে পায়ে সংক্রমণ হলে কী করবেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৫:০৮ পিএম
বৃষ্টির জমে থাকা পানিতে পা ভিজলে সংক্রমণ এড়াতে ঠিকঠাক যত্ন নেওয়া উচিত। ছবি : এআই
চলছে আষাঢ় মাস। অবিরাম বৃষ্টিতে ঢাকার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই জমে থাকা পানিতে হাঁটলে পায়ের সংক্রমণ বাড়তে পারে। এছাড়া, দীর্ঘক্ষণ ভেজা জুতা-মোজা পরে থাকলেও ছত্রাকের সংক্রমণ বাড়ে। তাই বৃষ্টির দিনে বাইরে থেকে ফিরে সঠিক উপায়ে পায়ের যত্ন নিতে হবে।  

জীবাণু ধ্বংস করার অনুঘটক হিসেবে কাজ করে লবণ। তাই বাড়ি ফিরেই গরম পানিতে লবণ মিশিয়ে, তাতে মিনিট দশেক পা ডুবিয়ে রাখুন। এরপর পা ঘষে মৃত কোষগুলো দূর করুন। হয়ে গেলে পা ধুয়ে নিন এবং তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ের তলায় নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। এতে শুষ্ক ত্বক মোলায়েম হবে।


বর্ষায় পায়ের খেয়াল রাখতে মাস্ক ব্যবহার করুন। পায়ের সংক্রমণ এড়াতে চারকোল মাস্ক বেশ ভালো কাজ করে। এটি ত্বকের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা ময়লা দূর করে। এ ছাড়া, ভিটামিন সি ও কফি মাস্কও পায়ের ত্বকে ব্যবহারের জন্য কার্যকরী। 

বর্ষাকালে পা থেকে বেশি দুর্গন্ধ বের হয়। সেই সমস্যা কমাবে কর্পূর ও ট্যালকম পাউডার। মোজা পরার আগে পায়ে ভালো করে ট্যালকম পাউডার মেখে নিন। পাউডারের সঙ্গে সামান্য কর্পূর মিশিয়ে নিতে পারেন। এতে সহজে গন্ধ দূর হবে। টি ট্রি অয়েলের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে পায়ে মালিশ করলেও সংক্রমণ দূর হবে।

বর্ষায় পায়ের র‌্যাশ কমাবে নিম ও হলুদের প্যাক। এক মুঠো নিম পাতা এবং এক টুকরো কাঁচা হলুদ একসঙ্গে বেটে ঘন পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি পায়ে এবং বিশেষ করে আঙুলের ফাঁকে ভালো করে লাগিয়ে রাখুন। ২০-৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সময়ের আলো/মহু
  বিষয়:   বৃষ্টি  বর্ষা  পানি  পা  সংক্রমণ  করণীয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: