‘মধুচন্দ্রিমায়’ গেলেন আমির-গৌরি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই, তারা পাড়ি জমিয়েছেন

2026-07-12T18:02:12+00:00
2026-07-12T19:56:50+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘মধুচন্দ্রিমায়’ গেলেন আমির-গৌরি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৭:৫৬ পিএম
আমির খান ও গৌরি স্প্র্যাট। ছবি : সংগৃহীত
সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান ও গৌরি স্প্র্যাট। আনুষ্ঠানিকতার এক সপ্তাহ না পেরোতেই, তারা পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। তবে এটি শুধু নবদম্পতির মধুচন্দ্রিমা নয়, তাদের সঙ্গে রয়েছেন দুই সন্তানও।

ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন আমির ও গৌরি। সফরে তাদের সঙ্গী হয়েছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান এবং গৌরির প্রথম পক্ষের ছেলে কুইন স্প্র্যাট।


জানা গেছে, মেলবোর্নে একটি ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন আমির খান। উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলে, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কয়েক দিনের অবকাশযাপন করবেন তিনি। শুধু হানিমুন নয়, নতুন পরিবার হিসেবে একসঙ্গে সময় কাটানোই এই সফরের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে আজাদ ও কুইনের মধ্যে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করতে চান এই অভিনেতা।

এদিকে, বিয়ের পর নতুন ঠিকানায় বসবাসের প্রস্তুতিও নিচ্ছেন এই তারকা। জানা গেছে, পালি হিলের বর্তমান বাসভবন ছেড়ে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের ‘মেরিনা’ আবাসনের তিনটি ফ্ল্যাটে উঠবেন তিনি। সেখানে আমির ও গৌরির পাশাপাশি কাছাকাছি থাকবেন কিরণ রাও ও ছেলে আজাদ, বড় ছেলে জুনায়েদ খান, বোন নিখাত খান এবং মা জিনাত হুসেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই মুম্বাইয়ের পালি হিলে নিজের বাসভবনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমির খান ও গৌরি স্প্র্যাট। অনুষ্ঠানে আমিরের আগের দুই সংসারের সন্তানরাও উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু


  বিষয়:   মধুচন্দ্রিমায়  হানিমুন  আমির  গৌরি  বিনোদন  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: