জলাবদ্ধতার কারণে আপাতত নিউমার্কেটের সব দোকানপাট বন্ধ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে সকাল থেকে রাজধানীর নিউমার্কেটের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া দোকানপাটের বিদ্যুৎ–সংযোগও নিরাপত্তার স্বার্থে বন্ধ আছে।

2026-07-12T19:11:22+00:00
2026-07-12T19:11:22+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
জাতীয়
জলাবদ্ধতার কারণে আপাতত নিউমার্কেটের সব দোকানপাট বন্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:১১ পিএম 
আপাতত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ। সংগৃহীত ছবি
প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে সকাল থেকে রাজধানীর নিউমার্কেটের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া দোকানপাটের বিদ্যুৎ–সংযোগও নিরাপত্তার স্বার্থে বন্ধ আছে। এই তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম।

রোববার (১২ জুলাই) দুপুরে ফিরোজ উল ইসলাম এক গণমাধ্যমকে বলেন, গত রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাই সকাল থেকে নিউমার্কেটের দোকানপাট খোলা হয়নি। আপাতত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ। এ ছাড়া কোনো ক্রেতাকেও আসতে দেখা যায়নি। আবার নিরাপত্তার স্বার্থে ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়েছে।       

ফিরোজ উল ইসলাম আরও জানান, আগামীকাল সোমবার পরিস্থিতি বুঝে দোকানপাট খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 


গতকাল রাত থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাজধানীবাসীর ভোগান্তি বেড়েছে। পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে রাজধানীবাসীকে আজ অপ্রয়োজনীয় ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।  

এদিকে, আজ সকালের দিকে মোহাম্মদপুর টাউন হল বাজার, কৃষি মার্কেট, মিরপুর, তেজগাঁও, বিমানবন্দর এলাকার হজ ক্যাম্প বাজারসহ ঘুরে দেখা গেছে, সেখানে দোকানপাট খোলা থাকলেও ক্রেতা নেই বললেই চলে। আবার কিছু দোকানপাট বন্ধ রাখা হয়েছে। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   নিউমার্কেট  জলাবদ্ধতা  দোকানপাট  বন্ধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: