ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।রোববার (১২

2026-07-12T18:31:47+00:00
2026-07-12T18:35:18+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
জাতীয়
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৬:৩৫ পিএম
ভারী বৃষ্টিতে শহরবাসীর ভোগান্তি। ছবি : সংগৃহীত
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

রোববার (১২ জুলাই) ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।


সতর্কবার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে ১৮৭ মিলিমিটার, মুন্সীগঞ্জের ভাগ্যকুলে ১৭২ মিলিমিটার, ঢাকায় ১৩৫ মিলিমিটার, ভৈরবে ১৩০ মিলিমিটার, নরসিংদীতে ১২৪ মিলিমিটার, ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ মিলিমিটার এবং কক্সবাজারে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারতের মেঘালয়ের সোহরায় ১৬৮ মিলিমিটার, আসামের গোহাটিতে ১২০ মিলিমিটার এবং চেরাপুঞ্জিতে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা উজানের নদীগুলোর পানিপ্রবাহ আরও বাড়িয়ে দিতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের কয়েকটি অঞ্চলের বন্যা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে।

সময়ের আলো/মহু



  বিষয়:   ভারী  বৃষ্টি  বন্যা  আবহাওয়া  সতর্কবার্তা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: