নীলফামারীতে ট্রাক-ভ্যান সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

নীলফামারীর ডোমার উপজেলার নদীয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেল

2026-07-12T19:41:02+00:00
2026-07-12T19:41:02+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
নীলফামারীতে ট্রাক-ভ্যান সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম 
প্রতীকী ছবি
নীলফামারীর ডোমার উপজেলার নদীয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি ব্যাটারিচালিত ভ্যানের চালকও রয়েছেন।

নিহত হলেন, নদীয়া পাড়ার অলি বর্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা বর্মন (৮) ও যাদব বর্মন (৪)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল ও একই পরিবারের তিন সদস্যসহ মোট চারজন মারা যান।

এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নীলফামারী  ট্রাক  ভ্যান  সংঘর্ষ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: