মিয়ানমারে পণ্য পাচার শেষে ফেরার পথে টাকাসহ আটক ২

উখিয়া প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশে উৎপাদিত পণ্য সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার করে দেশে ফেরার সময় বিপুল পরিমাণ নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার

2026-07-12T20:52:35+00:00
2026-07-12T20:52:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মিয়ানমারে পণ্য পাচার শেষে ফেরার পথে টাকাসহ আটক ২
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম 
ছবি : সময়ের আলো
বাংলাদেশে উৎপাদিত পণ্য সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচার করে দেশে ফেরার সময় বিপুল পরিমাণ নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ জুলাই) দুপুরে কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবির একটি দল অভিযান চালিয়ে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ তাদের গ্রেফতার করে।

রোববার (১২ জুলাই) বিকেলে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং একই গ্রামের আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৯)।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টার দিকে পালংখালী বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-১৯ পিলার থেকে ২ কিলোমিটার পূর্ব দিকে এবং শূন্য লাইন থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিলের ‘গুইল্লাখালী’ নামক স্থান দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির নিয়মিত টহল দল তাদের চ্যালেঞ্জ করে আফসার উদ্দিন ও লোকমান হাকিমকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে বাংলাদেশি নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, বাংলাদেশ থেকে মিয়ানমারে সার ও ভোজ্য তেল পাচার করেছিলেন। পণ্য বিক্রির সেই বাংলাদেশি টাকা নিয়েই তারা সীমান্ত পেরিয়ে দেশে ফিরছিলেন। তবে তাদের আরও পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক সরবরাহকারী এবং চোরাচালানের সাথে জড়িত চক্রগুলোকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মিয়ানমার  পণ্য পাচার  ফেরার পথ  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: