শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার (১২ জুলাই) ঢাকার

2026-07-12T22:40:33+00:00
2026-07-12T22:40:47+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
আনন্দ সময়
শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:৪০ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১০:৪০ পিএম
অভিনেত্রী তানজিন তিশা। সংগৃহীত ছবি
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাকে আগামী ১৩ আগস্ট আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন প্ল্যাটফর্ম ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি গ্রহণ করেন তানজিন তিশা। অভিযোগে বলা হয়, তিনি শাড়িটির প্রচারণা চালানো এবং এর মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে আর যোগাযোগ করেননি।


এ ঘটনায় ‘অ্যাপোনিয়া’র প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

সম্প্রতি ডিবি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে আদালত তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবীর দাবি, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান, মামলা করার আগে আইনি নোটিশ পাঠানো হলেও তানজিন তিশার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   তানজিন তিশা  শাড়ি  প্রতারণা  আদালত  সমন জারি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: