তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

নীলফামারী সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর সৈয়দপুরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের কৃতিত্ব দেখিয়েছে। বিদ্যালয়টির ৪০

2026-07-13T00:47:06+00:00
2026-07-13T00:47:06+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী
নীলফামারী সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:৪৭ এএম 
সৈয়দপুরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের কৃতিত্ব দেখিয়েছে। বিদ্যালয়টির ৪০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল এবং ১৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

রোববার প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৪০ জনের বৃত্তি অর্জন বিদ্যালয়ের জন্য নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান এ সাফল্যের কৃতিত্ব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, নিয়মিত ও মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতন সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। একসঙ্গে ৪০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একসঙ্গে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জনের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে সাফল্য উদ্‌যাপন করা হয়।


ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থী তাওসিফ ইসলাম (তাহিন) বলেন, ‘তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে আমি একজন মানবিক ডাক্তার হতে চাই।’

বৃত্তিপ্রাপ্ত এক শিক্ষার্থীর অভিভাবক ও পল্লী চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি স্কুলই সবচেয়ে বড় ভরসা। সৈয়দপুরে তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের ফাঁকির সুযোগ নেই।’

সময়ের আলো/এসএকে


  বিষয়:   তুলশীরাম  সরকারি  প্রাথমিক বিদ্যালয়  বৃত্তি  শিক্ষার্থী  নীলফামারীর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: