২০৩০ সালে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত ইনফান্তিনোর

ক্রীড়া ডেস্ক

খেলা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের অংশগ্রহণ করার বিষয়টি খতিয়ে দেখবে ফিফা। এমনটাই ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।সম্প্রতি সুইস সংবাদমাধ্যম ব্লুউইন'কে

2026-07-13T09:29:44+00:00
2026-07-13T09:29:44+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
খেলা
২০৩০ সালে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত ইনফান্তিনোর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:২৯ এএম 
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের অংশগ্রহণ করার বিষয়টি খতিয়ে দেখবে ফিফা। এমনটাই ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সম্প্রতি সুইস সংবাদমাধ্যম ব্লুউইন'কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, চলমান বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলো বিষয়টি নিয়ে আলোচনা করবে।

তিনি বলেন, এটি অবশ্যই এমন একটি বিষয়, যা এই বিশ্বকাপের পর সংশ্লিষ্ট কমিটিতে পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনা করা হবে। বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে শুধু ইউরোপ ও দক্ষিণ আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের কথা ভাবতে হবে।

বিশ্বকাপে আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করার পক্ষে যুক্তি তুলে ধরে ইনফান্তিনো বলেন, প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত। 

ফিফা সভাপতি আরও বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, বিশ্বের সব অঞ্চলের দলগুলোর মান দিন দিন উন্নত হচ্ছে। ছোট দেশগুলোকে যদি বিশ্বকাপে খেলার সুযোগ না দেওয়া হয়, তাহলে উন্নতির জন্য তাদের অনুপ্রেরণাও কমে যাবে।

এর আগে, ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয় ৩২টি দল। এরপর ২০২৬ আসরে প্রথমবারের মতো অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়। বর্তমানে ১০৪ ম্যাচের এই আসর একদম শেষ পর্যায়ে রয়েছে। বাকি আছে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল।


৪৮ দলের বিশ্বকাপকে 'বিশাল সাফল্য' হিসেবে উল্লেখ করে ইনফান্তিনো বলেন, এবার সব মহাদেশের দলই গোল করেছে এবং অন্তত একটি করে পয়েন্ট অর্জন করেছে। আফ্রিকার ১০টি দলের মধ্যে ৯টিই নকআউট পর্বে উঠেছে, যা অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ইতিবাচক প্রভাব তুলে ধরে।

২০৩০ সালের বিশ্বকাপ হবে ইতিহাসের প্রথম বহু মহাদেশীয় আয়োজন। উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। যেখানে প্রতিটি দেশে হবে একটি করে ম্যাচ। এরপর মূল টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে।

যদি ৬৪ দলের বিশ্বকাপের প্রস্তাব অনুমোদন পায়, তাহলে দক্ষিণ আমেরিকার তিন স্বাগতিক দেশের প্রত্যেকটি একটি করে পূর্ণাঙ্গ চার দলের গ্রুপ আয়োজনের সুযোগ পেতে পারে, যেখানে বর্তমানে তাদের জন্য কেবল একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্বকাপ  ফুটবল  ফিফা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: