বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসাভাড়ার বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় স্বপন (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

2026-07-13T11:31:55+00:00
2026-07-13T11:31:55+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৩১ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসাভাড়ার বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় স্বপন (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, স্বপনের স্ত্রী-সন্তান নেই। তারা দুই ভাই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকতেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন।

তিনি জানান, যে ব্যক্তির নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ, তার ছেলে রিজভী বকেয়া এক হাজার টাকা ভাড়া নিতে আসার কথা ছিল। তাকে ফোন করে ভাড়া নিতে আসতে বলা হলেও তিনি প্রথমে ফোন ধরেননি। পরে কলব্যাক করে টাকা প্রস্তুত রাখতে বলেন। তখন সেলিম দুই-এক দিন পরে টাকা দেওয়ার কথা বললে রিজভী গালাগালি করেন।


সেলিমের অভিযোগ, সোমবার ভোর ৪টার দিকে রিজভী ভাড়া নিতে এসে তার চাচাতো ভাই রোহানকে সঙ্গে নিয়ে বাসায় উপস্থিত হন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে রিজভী ও রোহান তাকে এবং স্বপনকে মারধর করেন। স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারার পাশাপাশি ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে অভিযুক্ত দুজনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কিরণ মিয়া জানান, বাসাভাড়ার টাকা নিয়ে বিরোধের সময় অভিযুক্তরা স্বপনকে ধাক্কা দিলে তিনি উপুড় হয়ে পড়ে যান। পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   রাজধানী  আজিমপুর  সরকারি  স্টাফ কোয়ার্টার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: