ইংল্যান্ডের বিপক্ষে জার্সি পরিবর্তন করতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে কী

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় এই ম্যাচ সামনে রেখে জার্সি নিয়ে ফিফাকে বিশেষ অনুরোধ করেছে আলবিসেলেস্তেরা।ঐতিহ্যগত

2026-07-13T14:27:51+00:00
2026-07-13T14:58:27+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
খেলা
ইংল্যান্ডের বিপক্ষে জার্সি পরিবর্তন করতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে কী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় এই ম্যাচ সামনে রেখে জার্সি নিয়ে ফিফাকে বিশেষ অনুরোধ করেছে আলবিসেলেস্তেরা।

ঐতিহ্যগত হোম কিটের পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে তাদের নীল অ্যাওয়ে জার্সি পরতে চায় আর্জেন্টিনা। এজন্য ফুটবলের বিশ্ব সংস্থার অনুমতি চেয়েছে তারা। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল রোববার (১২ জুলাই) সন্ধ্যায় এনিয়ে তথ্য দিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনা।’

এখনো ফিফা আর্জেন্টিনাকে এই অ্যাওয়ে জার্সিতে খেলার অনুমোদন দেয়নি। তবে এদুল জানিয়েছে, মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে, মঙ্গলবার এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বিশ্বকাপে কেবল একবার এই নীল জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তারা সেটি পড়েছিল। ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল মেসিরা।

অ্যাওয়ে কিট পরে খেলার জন্য আর্জেন্টিনার অনুরোধের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। খুব সম্ভবত এটি কুসংস্কার ও সৌভাগ্য সম্পর্কিত, যেটা আর্জেন্টিনায় ‘কাবালা’ নামে পরিচিত। 

আর্জেন্টিনা বিশ্বকাপ ইতিহাসে পাঁচবার থ্রি লায়নদের মুখোমুখি হয়েছে। তিনবার নকআউটে। ইংল্যান্ড তিন ম্যাচ জিতে কিছুটা এগিয়ে, আর্জেন্টিনার জয় দুটি। এর মধ্যে ১৯৮৬ সালের বিখ্যাত কোয়ার্টার ফাইনাল রয়েছে, যেখানে ডিয়েগো ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ছিল আলোচিত। আরেকটি জয় এসেছিল ১৯৯৮ সালের শেষ ষোলোতে, পেনাল্টিতে। 


উল্লেখ্য, আর্জেন্টিনা যে দুইবার ইংল্যান্ডকে হারিয়েছে, প্রত্যেকবার তারা ডোরাকাটা নীল ও সাদা হোম জার্সির বদলে তাদের আকাশী নেভি বা গাঢ় নীল রঙয়ের অ্যাওয়ে জার্সি পরেছিল।

সম্ভবত এই কারণেই আর্জেন্টিনা এবারও নীল জার্সি পরে মাঠে নামতে চাইছে। আর যখন ফুটবলের ব্যাপার আছে, তখন আর্জেন্টাইন সংষ্কৃতিতে কাবালা গোপন কোনো বিষয় নয়। 

কুসংস্কারের বিষয়টি একপাশে সরিয়ে রাখলে আর্জেন্টিনার এই জার্সি পরে খেলার অনুরোধ স্বাভাবিক। কারণ ফিফা সেমিফাইনালের জন্য ইংল্যান্ডকে হোম টিম হিসেবে তালিকাভুক্ত করেছে। তাতে করে স্বাভাবিকভাবে আর্জেন্টিনাকে অ্যাওয়ে কিট পরতে হবে।


সময়ের আলো/আআ



  বিষয়:   ইংল্যান্ড  জার্সি  পরিবর্তন  আর্জেন্টিনা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: