বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য

2026-07-13T15:56:34+00:00
2026-07-13T16:01:39+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৫৬ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৪:০১ পিএম
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকারের প্রধান লক্ষ্যই হলো, দুর্গত মানুষকে নিরাপদে উদ্ধার করা এবং তাদের হাতে দ্রুত খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া। পানি নেমে গেলে, উপজেলা প্রশাসন প্রতিটি এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র তুলে আনবে। সেই তথ্যের ভিত্তিতেই পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।’


অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যেসব পরিবারের ঘরবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি যাদের কৃষিজমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদেরও ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য সরকার সহযোগিতা করবে।’

দুর্যোগের এই সময়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।’

তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সংকট বিবেচনায় নিয়ে জুলাই মাসে ঋণের কিস্তি আদায় স্থগিত রাখতে এনজিওগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যাতে দুর্গত পরিবারগুলো সাময়িকভাবে কিছুটা স্বস্তি পায়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   বন্যা  ক্ষতিগ্রস্ত  সরকার  সাতকানিয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: