শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

2026-07-13T17:09:55+00:00
2026-07-13T17:09:55+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম 
বরিশাল-ঢাকা মহাসড়কে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন। ছবি : সময়ের আলো
বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তার ওপর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছিল। এটি দেখে প্রধানমন্ত্রী বাস থামিয়ে ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া ও পড়াশোনার খোঁজ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন। প্রধানমন্ত্রীর এমন কাজের প্রশংসা করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী এমন কাজে উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। বাস থেকে নেমে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে ফুটবল ও ব্যাডমিনটন সেটসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী তুলে দেন এবং খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান। পরে এক শিক্ষার্থী সেলফি তোলার কথা বললে প্রধানমন্ত্রী নিজেই তাদের সঙ্গে সেলফি তোলেন। 


বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এ. কে. আজাদ বলেন, এটি আমাদের শিক্ষার্থীদের জন্য এক অকল্পনীয় ও অবিস্মরণীয় মুহূর্ত। প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রীড়াসামগ্রী উপহার নেওয়া এবং সেলফি তোলার অভিজ্ঞতা তারা কোনোদিন ভুলবে না।

সময়ের আলো/জোই



  বিষয়:   শিক্ষার্থী  অনুরোধ  সেলফি  ক্রীড়াসামগ্রী  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: