ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আলম (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (১৩ জুলাই) উপজেলার নাজিরহাট পৌরসভার ৯

2026-07-13T18:05:24+00:00
2026-07-13T18:06:29+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:০৫ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৬:০৬ পিএম
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আলম (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল আলম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা। তিনি পেশায় কাঠুরে ছিলেন।


স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে জামাল আলম নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকায় গাছ কাটতে যান। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই জামাল আলমের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   ফটিকছড়ি  বিদ্যুৎস্পৃষ্ট  যুবক  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: