একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে

2026-07-13T19:18:52+00:00
2026-07-13T19:19:05+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৭:১৯ পিএম
একতা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত। ছবি : সময়ের আলো
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোসা. হাসিনা খাতুন জানান, ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখছেন রেলওয়ের কর্মকর্তারা।


উদ্ধার কাজ শেষ হওয়া মাত্রই এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সময়ের আলো/জোই


  বিষয়:   একতা এক্সপ্রেস  লাইনচ্যুত  ঢাকা  উত্তরাঞ্চল  ট্রেন চলাচল  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: