সাতক্ষীরা সদর উপজেলায় পেয়ারা দেওয়ার কথা বলে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে।
রোববার (১২ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার ফিংড়ি ইউনিয়নের কুলতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলতিয়া এলাকার বাসিন্দা আহসান উল্লাহ (১৬) ওই শিশুটিকে পেয়ারা দেওয়ার কথা বলে ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে, তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুদেষ্ণা সরকার জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত আহসান উল্লাহকে আটকে অভিযান চালানো হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
সময়ের আলো/মহু