তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

​হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তার পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পানি বৃদ্ধি পেয়ে

2026-07-13T20:29:31+00:00
2026-07-13T20:29:31+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
​হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম 
তিস্তার পানি আরও বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়। ছবি : সময়ের আলো
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তার পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পানি বৃদ্ধি পেয়ে তা বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর এক ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় পানি আরও বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে।

​সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে। এর আগে সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে ছিল।

​জানা গেছে, কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারও তিস্তার পানি হুঁ-হুঁ করে বাড়ছে। উজান থেকে নেমে আসা পানির ঢল সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি গেটই খুলে দেওয়া হয়েছে। পানি বৃদ্ধির ফলে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, সিঙ্গিমারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, পাটিকাপাড়া এবং ডাউয়াবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।


​তিস্তার ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, সন্ধ্যা থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে এবং ৭টায় তা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

​ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে এবং সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   তিস্তার পানি  বিপৎসীমা  বন্যার আশঙ্কা  দিনাজপুর  ​হাতীবান্ধা  লালমনিরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: