কমলনগরে জনদুর্ভোগ কমাতে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

টানা বর্ষণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া লক্ষ্মীপুরের কমলনগরের ‘চর লরেন্স-সোনপুর’ সড়কের কাদা-মাটি আর খানাখন্দ সংস্কারে এগিয়ে এসেছেন এক তরুণ সমাজসেবক।

2026-07-13T20:41:17+00:00
2026-07-13T20:41:17+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কমলনগরে জনদুর্ভোগ কমাতে ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৪১ পিএম 
সংস্কার করার আগে ও চলমান অবস্থায় রাস্তা। ছবি : সময়ের আলো
টানা বর্ষণে চলাচলের অনুপযোগী হয়ে পড়া লক্ষ্মীপুরের কমলনগরের ‘চর লরেন্স-সোনপুর’ সড়কের কাদা-মাটি আর খানাখন্দ সংস্কারে এগিয়ে এসেছেন এক তরুণ সমাজসেবক। সরকারি বরাদ্দের আশা না করে, সাধারণ মানুষের চরম দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছেন চর কাদিরা ইউনিয়ন যুবদলের সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার।

সরেজমিনে দেখা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে চর লরেন্স-সোনপুর সড়কের ফজুমিয়ার হাট পূর্ব বাজারের বশির উল্লাহ মিয়া বাড়ির দরজার সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কজুড়ে বড় বড় গর্ত আর কাদার সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন।


এলাকাবাসীর এই চরম কষ্টের কথা বিবেচনা করে, সমাজসেবক আকরাম হোসেন শাহেদ হাওলাদার ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের হাল ধরেন। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে তিনি নিজস্ব অর্থায়নে বালু, ইট ও খোয়া ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করার কাজ সম্পন্ন করেন।

আকরাম হোসেন শাহেদ হাওলাদার বলেন, টানা বৃষ্টিতে রাস্তাটির বেহাল দশার কারণে আমার এলাকার মানুষ ও পথচারীরা ভীষণ কষ্ট পাচ্ছিলেন। বিশেষ করে ফজুমিয়ার হাট পূর্ব বাজার সংলগ্ন এই অংশটি দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছিল। সাধারণ মানুষের এই দুর্ভোগ আমি সইতে পারিনি। তাই নিজ দায়িত্ববোধ থেকে বালু ও ইটের খোয়া দিয়ে রাস্তাটি সাময়িকভাবে সংস্কারের উদ্যোগ নিয়েছি। এটি কোনো প্রচারণার জন্য নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। এলাকার উন্নয়নে আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এদিকে রাস্তা সংস্কারের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমজাদ হোসেন জন্টুসহ স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি নিয়ে তারা চরম ভোগান্তিতে ছিলেন, বৃষ্টি এলেই দুর্ভোগের সীমা থাকত না। শাহেদ হাওলাদারের এই মানবিক ও স্বতঃস্ফূর্ত উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

এলাকার সচেতন মহল মনে করছেন, তরুণ প্রজন্মের এমন জনকল্যাণমুখী নেতৃত্বই আগামী দিনে চর কাদিরা ইউনিয়নের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কমলনগর  জনদুর্ভোগ  ব্যক্তি উদ্যোগ  সড়ক সংস্কার  লক্ষ্মীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: