যশোরে প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা রুবেলকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।সোমবার (১৩ জুলাই) সকাল

2026-07-13T21:03:52+00:00
2026-07-13T21:05:01+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
যশোরে প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা রুবেলকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:০৩ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৯:০৫ পিএম
রুবেল হোসেন। ছবি : সংগৃহীত
যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত রুবেল হোসেন খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা রাব্বি ধারালো অস্ত্র নিয়ে রুবেল হোসেনের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপ দিলে, তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, অভিযুক্ত রাব্বি নিহত রুবেল হোসেনের ছোট বোনের দেবর।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত চলছে। একইসঙ্গে অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   যশোর  প্রকাশ্যে  কুপিয়ে  যুবদল  নেতা  রুবেল  হত্যা  অভিযোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: