কিশোরগঞ্জে মসজিদ থেকে সিলিং ফ্যান চুরির ঘটনায় ২ জন গ্রেফতার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে সিলিং ফ্যান চুরির ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তি এবং চোরাই মাল কেনার অভিযোগে

2026-07-13T21:17:35+00:00
2026-07-13T21:18:49+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে মসজিদ থেকে সিলিং ফ্যান চুরির ঘটনায় ২ জন গ্রেফতার
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৯:১৮ পিএম
গ্রেফতার হওয়া দুজন। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে সিলিং ফ্যান চুরির ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তি এবং চোরাই মাল কেনার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাসে মসজিদ থেকে পর্যায়ক্রমে ১৭টি সিলিং ফ্যান হারিয়ে যায়। পরে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে এক সন্দেহভাজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে, উপজেলার নতুন বাজার এলাকার একটি ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালিয়ে চুরির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকান মালিককেও চোরাই মাল ক্রয়ের অভিযোগে গ্রেফতার করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া অন্যান্য ফ্যান উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত চলমান রয়েছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   কিশোরগঞ্জ  মসজিদ  সিলিং  ফ্যান  চুরি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: