নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে কারিগরি শিক্ষার্থীদের অংশ নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকা মহানগরের সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা

2026-07-14T09:25:16+00:00
2026-07-14T09:25:16+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিক্ষা
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে কারিগরি শিক্ষার্থীদের অংশ নেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২৫ এএম 
ছবি : সংগৃহীত
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকা মহানগরের সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ঢাকা মহানগরে অবস্থিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল ড্রেসে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে কারিগরি শিক্ষা বোর্ড।

সময়ের আলো/আআ


  বিষয়:   নতুন কুঁড়ি  স্পোর্টস  সমাপনী  কারিগরি  শিক্ষার্থী  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: