দিনাজপুরে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (১৩ জুলাই)

2026-07-14T14:27:45+00:00
2026-07-14T14:29:37+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ২:২৯ পিএম
পার্বতীপুর থানা, দিনাজপুর। ছবি : সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের চন্ডিপুর কালিরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেন।


মৃতরা হলেন- কালিরহাট গ্রামের বাসিন্দা ছবিতা রানী রায় (৩৩) ও তার মেয়ে পল্লবী রায় (১৪)। এদের মধ্যে মা গৃহিণী ও মেয়ে বারাই গোল্ডেন হোপ স্কুলের নবম শ্রেণির ছাত্রী। 

স্থানীয়রা জানান, পল্লবী রায় একই স্কুলের এক ছাত্রকে পছন্দ করত। গত ১৯ জুন তার সঙ্গে পালিয়ে যায়। পরে দুই পরিবারের লোকজন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। এরপর থেকে পল্লবী রায়কে তার পরিবারের লোকজন চোখে চোখে রাখত। এ নিয়ে তাদের পরিবারে প্রতিদিনই কলহ হচ্ছিল। এর জেরে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য।

ওসি আব্দুল ওয়াদুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   দিনাজপুর  মা  মেয়ে  ঝুলন্ত  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: