পঞ্চগড়ে বিস্কুট খাওয়ানোর কথা বলে ২ শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের বোদায় বিস্কুট ও টাকার দেওয়ার কথা বলে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩

2026-07-14T15:23:01+00:00
2026-07-14T15:23:01+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে বিস্কুট খাওয়ানোর কথা বলে ২ শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:২৩ পিএম 
গ্রেফতার অভিযুক্ত মো. আমিনুল ইসলাম। ছবি : সমেয়র আলো
পঞ্চগড়ের বোদায় বিস্কুট ও টাকার দেওয়ার কথা বলে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) রাতেই এ ঘটনায় অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হরেছে। আমিনুল ভুক্তভোগী শিশুদের প্রতিবেশী। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে ছয় বছর বয়সী এক শিশুকে বিস্কুট ও টাকার দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আমিনুল। ঘটনাটি কাউকে না জানাতে এবং কান্না না করতে শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভয়ে শিশুটি বিষয়টি পরিবারকে জানায়নি।

এর দুদিন পর, একই কৌশলে পাঁচ বছর বয়সী আরেক শিশুকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে আমিনুল। বাড়ি ফিরে শিশুটি প্রচণ্ড যন্ত্রণায় কান্নাকাটি করতে থাকলে তার চাচি ও বাবা-মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন পাঁচ বছর বয়সী শিশুটি পুরো ঘটনাটি খুলে বলে। এরপর পূর্বের ভুক্তভোগী শিশুটিও ভয়ে ভয়ে তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা স্বীকার করে।

ঘটনা জানার পরপরই পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশকে অবহিত করে। অভিযোগ পেয়ে বোদা থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে মাত্র ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আমিনুলকে গ্রেফতার করে।


সোমবার রাতেই ভুক্তভোগী দুই শিশুকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ হাসান জানান, গত রাতে দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। বর্তমানে শিশু দুটি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুলকে গ্রেফতার করেছি। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পঞ্চগড়  বোদা  বিস্কুট খাওয়ানো  শিশু  ধর্ষণ  অভিযুক্ত গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: