কক্সবাজারে বন্যার ক্ষয়ক্ষতির তথ্য ৭ দিনের মধ্যে চাওয়া হয়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

৭ দিনের মধ্যে কক্সবাজারে বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য দিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ

2026-07-14T15:27:35+00:00
2026-07-14T15:28:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কক্সবাজারে বন্যার ক্ষয়ক্ষতির তথ্য ৭ দিনের মধ্যে চাওয়া হয়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৩:২৮ পিএম
অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সংগৃহীত
৭ দিনের মধ্যে কক্সবাজারে বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য দিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১৪ জুলাই) কক্সবাজার সদর উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে কক্সবাজার জেলায় বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এখন সরকারের মূল অগ্রাধিকার হলো, বন্যাকবলিত এলাকার পুনর্বাসন কার্যক্রম। ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি মেরামত, কৃষি, গবাদিপশু ও মৎস্য খাতের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

এছাড়া, পাহাড়ে অবৈধভাবে যারা বসবাস করছেন, তাদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

সময়ের আলো/মহু
  বিষয়:   কক্সবাজার  বন্যা  ক্ষতি  তথ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: