মহাদেবপুরে জলাবদ্ধতা নিরসনে নামলেন চেয়ারম্যান ও মেম্বাররা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে নালা পরিষ্কারের কাজ শুরু করেছেন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার

2026-07-14T17:16:49+00:00
2026-07-14T17:16:49+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সারাদেশ
মহাদেবপুরে জলাবদ্ধতা নিরসনে নামলেন চেয়ারম্যান ও মেম্বাররা
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:১৬ পিএম 
জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন চেয়ারম্যান মেম্বাররা। ছবি : সময়ের আলো
নওগাঁর মহাদেবপুরে ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে নালা পরিষ্কারের কাজ শুরু করেছেন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল। স্থানীয় জনপ্রতিনিধিদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ‘বসনা খাড়ি’তে দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে ছিল। এর ওপর গত কয়েকদিনের টানা অতিবৃষ্টির কারণে পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের কয়েক হাজার একর ফসলি জমি জলাবদ্ধ হয়ে পড়ে, যা স্থানীয় কৃষকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।


কৃষকদের এই ভোগান্তি দূর করতে মঙ্গলবার সকালে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বসনা খাড়ি থেকে ফাজিলপুর খাড়ি পর্যন্ত জমে থাকা কচুরি পান, বাঁশ ও গাছের ডালপালা পরিষ্কারের কাজ শুরু করা হয়। সদর ইউপি চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল নিজে উপস্থিত থেকে এই পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় খাড়ি পরিষ্কার কার্যক্রমে আরও অংশ নেন সদর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. শিহাব রায়হান ও মো. মাসুদ রানা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ এ কাজে সহযোগিতা করেন।

সদর ইউপি চেয়ারম্যান জানান, নালাটি সম্পূর্ণ পরিষ্কার করে পানি প্রবাহ নিরবচ্ছিন্ন করা গেলে দ্রুতই কয়েক হাজার একর জমির জলাবদ্ধতা দূর হবে এবং কৃষকেরা তাদের ফসল রক্ষা করতে পারবেন। জনস্বার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সময়ের আলো/জোই



  বিষয়:   মহাদেবপুর  জলাবদ্ধতা নিরসন  চেয়ারম্যান  মেম্বার  নওগাঁ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: