চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চলমান বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ

2026-07-14T19:26:29+00:00
2026-07-14T19:26:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:২৬ পিএম 
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
চলমান বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং আন্দোলনরত পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নগরীর ষোলশহর এলাকায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিভিন্ন কলেজের শত শত পরীক্ষার্থী এই বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে শিক্ষাবোর্ড প্রাঙ্গণ উত্তাল করে তোলেন।

শিক্ষার্থীদের এই আকস্মিক কর্মসূচির কারণে নগরীর মুরাদপুর, ২ নম্বর গেট ও বহদ্দারহাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় চরম ভোগান্তি ও বিড়ম্বনায় পড়েন সাধারণ যাত্রীরা।


দেশের সামগ্রিক বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করতে হবে। গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় প্রাকৃতিক দুর্যোগ ও জলাবদ্ধতার কারণে যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমলে না নিয়ে উল্টো ‘ফার্মের মুরগি’ বলে কটূক্তি করায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে।

কর্মসূচি চলাকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমরা শুধু চট্টগ্রামের জন্য নয়, সারা দেশের সব এইচএসসি পরীক্ষার্থীর স্বার্থে রাজপথে নেমেছি। দেশের বিভিন্ন জেলায় এখন ভয়াবহ বন্যা চলছে। অনেক এলাকায় পরীক্ষাকেন্দ্র পানির নিচে তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীরা কীভাবে নিরাপদে কেন্দ্রে পৌঁছাবে?

তারা আরও বলেন, আমরা পরীক্ষার বিরুদ্ধে নই, কিন্তু দুর্যোগকালীন সময়ে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে কেউ পরীক্ষায় অংশ নিতে না পারলে তার দায় শিক্ষার্থীর নয়। এই বৈরী পরিবেশ উপেক্ষা করে জোরপূর্বক পরীক্ষা নিলে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতির দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে।

দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বিক্ষোভের খবর পেয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষা বোর্ডের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) সোহেল পারভেজ বলেন, বিভিন্ন দাবি নিয়ে এইচএসসি পরীক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল। বিকেলের আগেই শিক্ষার্থীরা বোর্ডের সামনে থেকে স্বেচ্ছায় সরে যায় এবং বর্তমানে যান চলাচলসহ সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সেময়ের আলো/জোই
  বিষয়:   চট্টগ্রাম  শিক্ষা বোর্ড  শিক্ষার্থী  বিক্ষোভ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: