সংসদের দুই পাশে জলাবদ্ধতা, ভিভিআইপি রোডও তলিয়ে যায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য (জামায়াত) সাইফুল আলম মিলন দাবি করেছেন, গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় রাজধানীর সুয়ারেজ ও বর্ষার

2026-07-14T20:33:47+00:00
2026-07-14T20:34:43+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
জাতীয়
সংসদ সদস্য সাইফুল আলম
সংসদের দুই পাশে জলাবদ্ধতা, ভিভিআইপি রোডও তলিয়ে যায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৮:৩৪ পিএম
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য (জামায়াত) সাইফুল আলম মিলন। সংগৃহীত ছবি
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য (জামায়াত) সাইফুল আলম মিলন দাবি করেছেন, গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় রাজধানীর সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি জানান। এ সময় ঢাকার জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সাইফুল আলম মিলন বলেন, গত কয়েকদিন যাবত সারা দেশের মতো ঢাকা শহরেও অতিবৃষ্টির পর তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ঢাকা-১২ আসনের সব জায়গায় জলাবদ্ধতার কারণে চরম জনভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই জমে থাকা পানিগুলো অত্যন্ত নোংরা ও দূষিত। সুয়ারেজ ও বর্ষার পানি একাকার হয়ে পুরো এলাকা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।  


স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই সংসদ সদস্য বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতার অবস্থা কতটা শোচনীয় তা সংসদের চারপাশ দেখলেই বোঝা যায়। খোদ জাতীয় সংসদের পূর্ব ও পশ্চিম পাশেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এমনকি বিজয় সরণির মতো গুরুত্বপূর্ণ ভিভিআইপি সড়কেও বর্ষাকালে ব্যাপক জলাবদ্ধতা দেখা যায়। 

তিনি আরও বলেন, ঢাকা শহরের বহু এলাকার অবস্থা বর্তমানে একই রকম নাজুক। এই নরকযন্ত্রণা থেকে নগরবাসীকে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। 

পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত দ্রুত ও জরুরি ব্যবস্থা নেওয়া দরকার উল্লেখ করে সাইফুল আলম বলেন, অন্যথায় ঢাকা শহরের মানুষ আর এখানে বসবাস করতে পারবে না। 


সময়ের আলো/ইউএমএইচ




  বিষয়:   সাইফুল আলম  সংসদ  জলাবদ্ধতা  ভিভিআইপি রোড 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: