নন-এমপিও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হবে শর্তসাপেক্ষে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার সঠিক সংখ্যা ও শিক্ষার্থীর পরিসংখ্যান জাতীয় সংসদে প্রকাশ করেছেন

2026-07-14T20:05:56+00:00
2026-07-14T20:05:56+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষামন্ত্রী
নন-এমপিও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হবে শর্তসাপেক্ষে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম 
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার সঠিক সংখ্যা ও শিক্ষার্থীর পরিসংখ্যান জাতীয় সংসদে প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এমপিওবিহীন ডিগ্রি কলেজগুলোকে শর্তসাপেক্ষে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. গোলাম রছুলের পৃথক দুটি প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব গুরুত্বপূর্ণ তথ্য ও নীতিগত সিদ্ধান্তের কথা তুলে ধরেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিনের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।  

জাতীয় সংসদের অধিবেশনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, বর্তমানে সারাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি, যেখানে পড়োশোনা করছে ৯৯ লাখ ৫৮ হাজার ২৪৬ জন শিক্ষার্থী। পাশাপাশি দেশে কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সংখ্যা ৩২ হাজার ৬৬৩টি এবং এতে শিক্ষার্থীর সংখ্যা ৬০ লাখ ৮৯ হাজার ৩১৩ জন। এই সব বিভিন্ন ধরনের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রাথমিক শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্ত মৌলিক বিষয়সমূহের পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বর্তমানে একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।


মাদ্রাসার পরিসংখ্যান তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে সংযুক্ত এবতেদায়ি মাদ্রাসা রয়েছে ৯ হাজার ২৯৫টি, যেখানে প্রায় ১৫ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে। অন্যদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ৭ হাজার ৫২৮টি এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লক্ষ। এ ছাড়া, হাফিজিয়া ও নূরানী মাদ্রাসাসহ সারাদেশে মোট কওমি মাদ্রাসা রয়েছে প্রায় ২৫ হাজারটি, যেখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০ লক্ষ।  

এসময় মন্ত্রী স্পষ্ট করেন, এ সব প্রতিষ্ঠানের দক্ষতা উন্নয়নের জন্য বর্তমানে পৃথক বা একক কোনো নীতিমালা নেই। তবে কওমি ও এবতেদায়ি মাদ্রাসার মূল কারিকুলাম ঠিক রেখেই সাধারণ শিক্ষার ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তি বিষয়গুলো যুক্ত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। 

সংসদ সদস্য মো. গোলাম রছুলের অন্য এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দেশের ডিগ্রি কলেজগুলোর বর্তমান চিত্র তুলে ধরেন। ব্যানবেইসের তথ্য অনুযায়ীল, দেশে বর্তমানে ১ হাজার ৫০টি অ্যাকাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি পাস কলেজ এবং ৬৯৮টি অ্যাকাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি সম্মান কলেজ রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬টি ডিগ্রি পর্যন্ত এমপিওভুক্ত কলেজ রয়েছে বলে তিনি জানান। 

নন-এমপিও ডিগ্রি কলেজগুলোর এমপিওভুক্তির পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে এবং এমপিওভুক্তির নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে এমপিওবিহীন ডিগ্রি কলেজসমূহকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

 

সময়ের আলো/ইউএমএইচ





  বিষয়:   শিক্ষামন্ত্রী  এহছানুল হক মিলন  নন-এমপিও  ডিগ্রি কলেজ  এমপিওভুক্ত 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: