নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না : তথ্য উপদেষ্টা

জাবি প্রতিনিধি

শিক্ষা

নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নিবন্ধনহীন অনলাইন

2026-11-29T21:20:54+00:00
2026-11-29T21:20:54+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষা
নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না : তথ্য উপদেষ্টা
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:২০ পিএম 
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সময়ের আলো
নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নিবন্ধনহীন অনলাইন পোর্টাল খোলার সুযোগ থাকায় সাংবাদিকতার পরিচয়ে কাজ করার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত বিশ্ববিদ্যালয় পর্যায়ের তথ্য মেলা-২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা।

সাংবাদিকতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার সাংবাদিকতা সহজ করছে। তবে নিবন্ধনহীন পোর্টাল খোলার সুযোগ থাকায় সাংবাদিকতার পরিচয়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এ কারণে সরকার নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে। তবে নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না।

এ সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী কোনো দিন দেশে আসতে পারবেন না। আওয়ামী লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই।

তিনি আরও বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের বিপদে ফেলছেন। তারা আগুন-সন্ত্রাস করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে এবং গ্রেফতার করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের পাশাপাশি দেশে থাকা আওয়ামী লীগারদের জন্যও বিপদ তৈরি করছেন।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, জনগণই সব ক্ষমতার উৎস এবং ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে। আবারও ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। গণতান্ত্রিক জবাবদিহি প্রতিষ্ঠায় তথ্য অধিকার ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান এবং খাঁন মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া তথ্য মেলার উদ্বোধন ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং সাংবাদিকেরা অংশ নেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   নিবন্ধন  সাংবাদিকতা  তথ্য উপদেষ্টা  ডা. জাহেদ উর রহমান  জাবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: