গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্র মাদারীপুর-ফরিদপুরে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

অনুকূল পরিবেশ না থাকায় গোপালগঞ্জ জেলার এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় স্থানান্তর করা হয়েছে।রোববার (২৯

2026-11-29T13:09:23+00:00
2026-11-29T13:11:39+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষা
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্র মাদারীপুর-ফরিদপুরে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:০৯ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ১:১১ পিএম
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্র মাদারীপুর-ফরিদপুরে স্থানান্তর। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্র মাদারীপুর-ফরিদপুরে স্থানান্তর। ছবি : সংগৃহীত
অনুকূল পরিবেশ না থাকায় গোপালগঞ্জ জেলার এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় স্থানান্তর করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, গোপালগঞ্জ (৬৭৫০-গোপালগঞ্জ সরকারি কলেজ, কেন্দ্র কোড-৭৭৪) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৬৩০ সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ (এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-১) এ অনুষ্ঠিত হবে।
 
কাশিয়ানী (৬৮৫০-রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ, কেন্দ্র কোড-৭৭৫) কেন্দ্রের পরীক্ষা ফরিদপুরের আলফাডাঙ্গা-৬৮৫১ আলফাডাঙ্গা সরকারি কলেজ (কেন্দ্রের ক্রমিক-৫৯, কেন্দ্র কোড-৭৫৯, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-২) এ অনুষ্ঠিত হবে।

কোটালীপাড়া (৬৮২৫-কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, কেন্দ্র কোড-৭৭৭) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৬০০ সরকারি রাজৈর কলেজ (কেন্দ্রের ক্রমিক-৬১, কেন্দ্র কোড-৭৬১, এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৩) এ অনুষ্ঠিত হবে।

টুঙ্গীপাড়া (৬৭৫৯-টুঙ্গীপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ, কেন্দ্র কোড-৭৭৬) কেন্দ্র এবং মুকসুদপুর (৬৯০০-মুকসুদপুর সরকারি কলেজ, কেন্দ্র কোড-৭৭৮) কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর-৫৫০৪ শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (এইচএসসি সাপ্লিমেন্টারি উপকেন্দ্র-৪) এ অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   এইচএসসি  পরীক্ষাকেন্দ্র  গোপালগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: