ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২২ বাস আটক

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও তার মায়ের সঙ্গে বাসের কর্মীদের অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের ২২টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে

2026-11-28T17:29:55+00:00
2026-11-28T17:30:19+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২২ বাস আটক
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৫:৩০ পিএম
ঢাবি শিক্ষার্থীর সঙ্গে বাসের কর্মীদের অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের ২২টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে এসেছেন শিক্ষার্থীরা । ছবি : সময়ের আলো
ঢাবি শিক্ষার্থীর সঙ্গে বাসের কর্মীদের অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের ২২টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে এসেছেন শিক্ষার্থীরা । ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও তার মায়ের সঙ্গে বাসের কর্মীদের অসদাচরণের অভিযোগে ঠিকানা পরিবহনের ২২টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে এসেছেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন মালিকপক্ষের মধ্যস্থতায় ক্ষমা প্রার্থনা, মুচলেকা এবং অভিযুক্ত দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নীলক্ষেতের গণতন্ত্র তোরণ দিয়ে বাসগুলো ক্যাম্পাসে প্রবেশ করানো হয়। পরে সেগুলো হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে রাখা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হস্তক্ষেপে শিক্ষার্থী ও পরিবহন মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সাভারের বাইপাইলগামী ঠিকানা পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ওই বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহা তার মা ও বোনকে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন। এ সময় বাসের কর্মীদের বিরুদ্ধে তাকে ও তার মাকে হেনস্তা করার অভিযোগ ওঠে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বিবরণ তুলে ধরে মেহা জানান, আগে ওই রুটে বাসভাড়া ছিল ৭০ টাকা। তবে, শুক্রবার বাসের সহকারী তার কাছে ৯০ টাকা দাবি করেন। বর্ধিত ভাড়ার বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেওয়ার নিয়ম অনুযায়ী তিনি নিজের পরিচয়পত্র দেখান।

মেহার অভিযোগ, অর্ধেক ভাড়া ও নতুন ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে চালক জানিয়ে দেন, তারা আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া নেবেন না। পরে, বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করলেও সহকারী তার সঙ্গে অসদাচরণ করেন। এ সময়, মেহার মা প্রতিবাদ করলে বাস থেকে নামার পর তাকেও উদ্দেশ করে গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করা হয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বৈশাখী রুটে চলাচলকারী ঠিকানা পরিবহনের ২২টি বাস আটকে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থী ও ভুক্তভোগীর বন্ধুরা। অভিযুক্ত বাসটিও শনাক্ত করা হয় বলে জানান মাস্টারদা সূর্য সেন হলের শিক্ষার্থী নাইমুর বিজয়।

তিনি বলেন, পুলিশ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও বাস মালিক সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। পুরো কর্মসূচিতে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, শিক্ষার্থীরা বাসগুলো ক্যাম্পাসে নিয়ে এলেও কোনো ভাঙচুর বা অসদাচরণের ঘটনা ঘটেনি। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পরিবহন মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ঢাবি  ছাত্রী  হেনস্তা  অভিযোগ  ঠিকানা পরিবহন  ২২ বাস  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: