২৮ ডিসেম্বর থেকে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষা

2026-11-29T20:48:06+00:00
2026-11-29T20:48:06+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
শিক্ষা
২৮ ডিসেম্বর থেকে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। চার দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে ৩১ ডিসেম্বর।

রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত চিঠি জারি করে। এতে সই করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে নতুন সূচি মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর সোমবার বাংলা, ২৯ ডিসেম্বর মঙ্গলবার ইংরেজি, ৩০ ডিসেম্বর বুধবার প্রাথমিক গণিত এবং ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। অর্থাৎ পরীক্ষার্থীরা আড়াই ঘণ্টা সময় পাবেন। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

এর আগে গত ৮ অক্টোবর প্রকাশিত সময়সূচিতে ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে পরীক্ষা আট দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

পরিবর্তিত সময়সূচি সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দিতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   প্রাথমিক বৃত্তি পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: