পারিবারিক দ্বন্দ্বে ২ মাসের শিশুর পা ভেঙে দিলো চাচি

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

পারিবারিক দ্বন্দ্বে ঘুমন্ত দুই মাসের শিশুর পা ভেঙে দিয়েছে আপন চাচি এ নিয়ে একটি ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি

2026-07-14T21:17:20+00:00
2026-07-15T16:51:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পারিবারিক দ্বন্দ্বে ২ মাসের শিশুর পা ভেঙে দিলো চাচি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ৪:৫১ পিএম
সংগৃহীত ছবি
পারিবারিক দ্বন্দ্বে ঘুমন্ত দুই মাসের শিশুর পা ভেঙে দিয়েছে আপন চাচি এ নিয়ে একটি ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি ঘটে নরসিংদী সদর উপজেল মাধবদী থানার পাইকারদি গ্রামের কাউসার মিয়ার বাড়িতে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করত। শিশুটির মা সায়েবা বেগমের সন্দেহ হয়, তার অনুপস্থিতির সুযোগে কেউ শিশুটিকে নির্যাতন করছে। বিষয়টি নিশ্চিত হতে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে বাথরুমে যান। 

পরিবারের দাবি, ওই ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। পরে শিশুটি কান্না শুরু করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।


পরিবারের সদস্যরা আরও জানান, হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির একটি পা ভাঙা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে শিশুটির পায়ে প্লাস্টার করা হয়েছে এবং চিকিৎসা চলছে। এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও জানা সম্ভব হয়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনি জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   পারিবারিক দ্বন্দ্ব  শিশু  পা  ভেঙে  চাচি  নরসিংদী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: