একদিনেই শেয়ার কিনে আবার বিক্রি করা যাবে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের পুঁজিবাজারে একই দিনে শেয়ার কিনে আবার বিক্রি করার সুযোগ তৈরি হতে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক

2026-07-14T21:25:41+00:00
2026-07-14T21:25:41+00:00
 
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
অর্থনীতি
একদিনেই শেয়ার কিনে আবার বিক্রি করা যাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের পুঁজিবাজারে একই দিনে শেয়ার কিনে আবার বিক্রি করার সুযোগ তৈরি হতে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ইন্ট্রা-ডে ট্রেডিং বা আন্তঃদৈনিক লেনদেন চালুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে অনুমোদন মিললেও ইন্ট্রা-ডে ট্রেডিং তাৎক্ষণিকভাবে চালু হচ্ছে না। প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কার্যক্রমগত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর এবং নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা চালু করবে ডিএসই ও সিএসই।

বিএসইসি জানিয়েছে, দেশের পুঁজিবাজারের লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রা-ডে ট্রেডিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর স্টক এক্সচেঞ্জ দুটিকে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।


বর্তমানে ডিএসইতে টি+২ সেটেলমেন্ট সাইকেল কার্যকর রয়েছে। ফলে সাধারণ বিনিয়োগকারীরা কোনো শেয়ার কেনার পর সেটি বিক্রি করতে অন্তত দুই কার্যদিবস অপেক্ষা করতে হয়। আর জেড ক্যাটাগরির শেয়ারের ক্ষেত্রে এ সময় লাগে তিন কার্যদিবস।

ইন্ট্রা-ডে ট্রেডিং চালু হলে নির্ধারিত শর্ত অনুযায়ী একই ট্রেডিং সেশনে শেয়ার কিনে সেদিনই বিক্রি করার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। এতে বাজারে তারল্য বাড়ার পাশাপাশি লেনদেন আরও সক্রিয় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শেয়ার  বিক্রি  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: